Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার সকালে মালবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডে এক প্রৌঢ়ার অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম সুপর্ণা দাস (৫৪)। তাঁর স্বামী মারা গিয়েছেন কয়েক বছর আগে। বাড়িতে তিন পুত্র সন্তানকে নিয়ে থাকতেন তিনি। এদিন নিজের বাড়ি থেকেই তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে মাল থানার পুলিস দেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতার প্রতিবেশী ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সমরকুমার দাস বলেন, শুনেছি ছোট ছেলের সঙ্গে তাঁর কোনও বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে অশান্তি চলছিল। বুধবার রাতেও অশান্তি হয়েছিল। এদিকে, পুলিস দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ