সংবাদদাতা, কালিয়াগঞ্জ: নিজের ঘর থেকে উদ্ধার একজনের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের দৌলতবাটি এলাকায়। মৃতের নাম শিবু দেবশর্মা (২০)। শুক্রবার রাতে নিজের ঘর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। শনিবার রায়গঞ্জ মেডিক্যালের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



