Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁয় উৎসবের আয়োজন

রেস্তরাঁয় উৎসবের আয়োজন
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

যে কোনও শুভ কাজে মাছের পদ রাঁধার রীতি রয়েছে বাঙালি বাড়িতে। সেক্ষেত্রে পুজোর মরশুমে মাছের আধিক্য থাকবে তাতে আর সন্দেহ কী? সেই অনুযায়ী গন্ধরাজ রেস্তরাঁর পুজোর মেনুতে পাবেন মাছের নানা পদ। স্টার্টার থেকে মেন কোর্স সর্বত্রই মাছের বাহুল্য‌ র঩য়েছে এখানে। পুজোর মেনু থেকে বাছাই করে তিনটি বিশেষ পদের রেসিপি জানালেন রেস্তরাঁর এগজিকিউটিভ শেফ। তাঁর কথায়, ‘পুজোয় রেস্তরাঁয় অতিথি সমাগম হয় প্রচুর মাত্রায়। সব বয়সের লোকজনই খেতে আসেন। আর সকলেই মোটামুটি বাঙালি খাবারের কদর করেন। সেই মতোই পুজোয় এখানে বাঙালি মেনুর প্রাচুর্য রাখা হয়েছে।’   

Advertisement

গন্ধরাজ ভাপা ভেটকি

উপকরণ: ভেটকি মাছের ফিলে ১৫০ গ্রাম, গন্ধরাজ লেবুর রস ১ চা চামচ, কাঁচালঙ্কা ও আদা একসঙ্গে বাটা ১ চা চামচ, টক দই ১০০ গ্রাম, নুন 
স্বাদ মতো।

পদ্ধতি: মাছের ফিলে ধুয়ে পরিষ্কার করে নিন। তাতে সব মশলা একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নিন। ১ ঘণ্টা রেখে দিন ওই অবস্থায়। এরপর স্টিমারে বসিয়ে ১৫-২০ মিনিট স্টিম করে নিন।

ভাপা ইলিশ

উপকরণ: ইলিশের গাদা পেটি মেলানো রিং পিস ১২০ গ্রাম, সর্ষে বাটা ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা ১টা, হলুদ গুঁড়ো  চা চামচ, নুন স্বাদ মতো, সর্ষের তেল ৩০ মিলি, টক দই ১ টেবিল চামচ, চিনি সামান্য (ঐচ্ছিক)।

পদ্ধতি:  মাছ ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর তা শুকনো করে মুছে নিন। ম্যারিনেশনের জন্য সর্ষে বাটা, সর্ষের তেল, দই, হলুদ গুঁড়ো, কাঁচালঙ্কা বাটা ও নুন একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণে মাছ ম্যারিনেট করুন। তারপর তা একটা টিফিন বক্সে ভরে স্টিমারে বসিয়ে ভাপিয়ে নিন। অথবা কড়াইতে জল গরম করে টিফিনবক্স বসিয়ে চাপা দিয়েও ভাপাতে পারেন।

গন্ধরাজ গ্রিলড ভেটকি

উপকরণ: ভেটকি মাছের ফিলে ১৫০ গ্রাম, আদা বাটা  চা চামচ, গন্ধরাজ লেবুর রস ১টা, রসুন বাটা  চা চামচ, ডিম টা, ময়দা ১০ গ্রাম, শামরিচ  চা চামচ, গন্ধরাজ লেবুর জেস্ট  চামচ, গন্ধরাজ লেবুর পাতা কুচিয়ে নেওয়া সামান্য, নুন স্বাদ মতো।

পদ্ধতি: মাছ ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর তাতে নুন ও লেবুর রস মাখিয়ে রাখুন। এরপর আদা বাটা, রসুন বাটা, ডিম, ময়দা, শামরিচ, গন্ধরাজ লেবুর জেস্ট ও পাতা কুচি একসঙ্গে গুলে নিন। তাতে অল্প নুন মেশাবেন। এরপর এই মিশ্রণে মাছ ম্যারিনেট করে রাখুন অন্তত ১০ মিনিট। গ্রিল প্যান গরম করে নিন। তাতে অল্প সাদা তেল আর মাখন ব্রাশ করে নিন। এবার ম্যারিনেট করা মাছের ফিলে এপিঠ ওপিঠ করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে অল্প লেবুর জেস্ট ছড়িয়ে পরিবেশন করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ