Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩০ জুনের মধ্যে ক্ষতিগ্রস্ত নদীবাঁধ মেরামতের কাজ শেষের নির্দেশ

বন্যায় হাওড়া জেলার উদয়নারায়ণপুর ও সংলগ্ন এলাকার ক্ষতিগ্রস্ত নদীবাঁধ সংস্কারের কাজ করছে সেচদপ্তর।

৩০ জুনের মধ্যে ক্ষতিগ্রস্ত নদীবাঁধ  মেরামতের কাজ শেষের নির্দেশ
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বন্যায় হাওড়া জেলার উদয়নারায়ণপুর ও সংলগ্ন এলাকার ক্ষতিগ্রস্ত নদীবাঁধ সংস্কারের কাজ করছে সেচদপ্তর। এই কাজ ৩০ জুনের মধ্যে শেষ করার নির্দেশ দিলেন অতিরিক্ত মুখ্যসচিব মনীশ জৈন। রবিবার মনীশ জৈনের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উদয়নারায়ণপুরের ডিহিভুরশুট, টোকাপুর, বকপোতা, হাওড়া-হুগলি সীমান্তের বলাইচক এলাকার নদীবাঁধ পরিদর্শন করে। প্রতিনিধি দলে ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, সেচদপ্তরের নির্মাণ বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুরজিৎ দাস প্রমুখ।

Advertisement

এদিন প্রতিনিধি দলের সদস্যরা নদীবাঁধ পরিদর্শনের পর উদয়নারাণপুর ব্লক অফিসে বৈঠক করেন। সেচদপ্তর সূত্রে খবর, আপার রামপুর ক্যানাল ও উদয়নারায়ণপুরের ডিহিভুরশুট জিরো পয়েন্টে একশো মিটার এবং বকপোতা এলাকায় চল্লিশ মিটার এলাকায় নদী বাঁধ সংস্কারের কাজ হচ্ছে। বিধায়ক সমীর পাঁজা জানান, গত বছর বন্যায় কয়েকটি জায়গায় নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যুদ্ধকালীন ভিত্তিতে সেই সব ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ হচ্ছে। ৩০ জুনের মধ্যে এই কাজ শেষ করতে বলা হয়েছে। কাজ শেষ হয়ে গেলে ডিভিসি দুই লক্ষ কিউসেক জল ছাড়লেও উদয়নারায়ণপুর প্লাবিত হবে না বলে আশাপ্রকাশ করেন তিনি। গত বছর ডিভিসির ছাড়া জলে আপার রামপুর ক্যানালের বলাইচক, উদয়নারায়ণপুরের ডিহিভুরশুট, বকপোতায় নদীবাঁধ ভেঙে এবং একাধিক জায়গায় বাঁধ উপচে জল ঢুকে উদয়নারায়ণপুর ও আমতা ২ ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। ক্ষতির মুখে পড়েছিল বাড়ি, চাষের জমি থেকে রাস্তাঘাট। দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় এসেছিলেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ