নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলা ও বাবুঘাট থেকে বাস টার্মিনাস সরাতে মুখ্যসচিবকে অবিলম্বে একটি মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ওই মনিটরিং কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসাবে থাকবেন মামলাকারী তথা পরবিশে কর্মী সুভাষ দত্ত। পাশাপাশি কমিটিকে রিপোর্টও পেশ করতে বলা হয়েছে। আদালত বলেছে একটি মাল্টি লেয়ার বাস টার্মিনাস তৈরি করতে হবে যার সংযোগ রেল ও ফেরি ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে। এবিষয়ে রাইটস যে ডিপিআর তৈরি করেছিল তা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ। ১ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।



