Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় বৃষ্টির ‘কমলা’ সতর্কতা, জানুন আজকের আবহাওয়া আপডেট

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে আজ, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় বৃষ্টির ‘কমলা’ সতর্কতা, জানুন আজকের আবহাওয়া আপডেট
  • ১৫ জুলাই, ২০২৫ ১২:০৭
Prefer us on Google

কলকাতা: গভীর নিম্নচাপ। যার জেরে আজ, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা ও নদীয়া জেলায় জারি করা হয়েছে ‘কমলা’ সতর্কতা। এছাড়া দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও।

Advertisement

পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর ওড়িশা উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরের উপর রবিবার রাতে নিম্নচাপ তৈরি হয়। পরে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ পশ্চিম-উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। এখন সেটি ঝাড়খণ্ডে প্রবেশ করেছে এবং ধানবাদের ৪০ কিলোমিটার উত্তরে অবস্থান করছে। যার ফলে রাজ্যে কমবে বৃষ্টির দাপট।

পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। গতকাল সকাল সাড়ে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় গড়ে বৃষ্টিপাত হয়েছে ৫.৭ মিলিমিটার।

Advertisement
সম্পর্কিত সংবাদ