নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বেহাল কোষাগার। তাই চলতি অর্থবর্ষে ‘অপারেটিং রেশিও’ ৯৮.২২ শতাংশের লক্ষ্যমাত্রায় আটকে রাখাই অন্যতম প্রধান চ্যালেঞ্জ রেলমন্ত্রকের। রেল বোর্ডের অভ্যন্তরীণ মূল্যায়নে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, রেলের ১০০ টাকা আয় করতে যত খরচ হয়, সেটিই তার ‘অপারেটিং রেশিও’। স্বাভাবিকভাবেই এই ‘অপারেটিং রেশিও’ যত কম হয়, ততই প্রমাণ হয় যে রেলের তহবিলের পরিস্থিতি ক্রমশ উন্নত হচ্ছে। ‘অপারেটিং রেশিও’ বেশি হলে রেলের বেহাল কোষাগারের ছবিই স্পষ্ট হয়।
Advertisement
সেইমতোই চলতি আর্থিক বছরে ১০০ টাকা আয় করতে ৯৮ টাকা ২২ পয়সা খরচের লক্ষ্যমাত্রা নিয়েছিল রেল। কিন্তু এই খরচের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা রেলমন্ত্রকের শীর্ষ আধিকারিকদের। সরকারি সূত্রের খবর, এবারের বাজেটে রেলের জন্য প্রায় তিন লক্ষ কোটি টাকার অর্থ বরাদ্দ করা হতে পারে। গতবারের থেকে এই বরাদ্দ বেশি।
বিগত সাত অর্থবর্ষে রেলের ‘অপারেটিং রেশিও’
অর্থবর্ষ অপারেটিং রেশিও
২০১৮-১৯ ৯৭.৩ শতাংশ
২০১৯-২০ ৯৮.৩৬ শতাংশ
২০২০-২১ ৯৭.৪৫ শতাংশ
২০২১-২২ ১০৭.৩৯ শতাংশ
২০২২-২৩ ৯৮.১০ শতাংশ
২০২৩-২৪ ৯৮.৬৫ শতাংশ
২০২৪-২৫ ৯৮.২২ শতাংশ
বিগত সাত অর্থবর্ষে রেলের ‘অপারেটিং রেশিও’
অর্থবর্ষ অপারেটিং রেশিও
২০১৮-১৯ ৯৭.৩ শতাংশ
২০১৯-২০ ৯৮.৩৬ শতাংশ
২০২০-২১ ৯৭.৪৫ শতাংশ
২০২১-২২ ১০৭.৩৯ শতাংশ
২০২২-২৩ ৯৮.১০ শতাংশ
২০২৩-২৪ ৯৮.৬৫ শতাংশ
২০২৪-২৫ ৯৮.২২ শতাংশ



