সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জের কুনোর হাটখোলা সংলগ্ন এলাকায় কাপড়ে জড়ানো অপরিণত শিশুর দেহ উদ্ধার হল। শুক্রবার রাতে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিক্যালের মর্গে। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে এলাকায় মৃতদেহ রেখে গিয়েছে, তা জানতে তদন্ত চলছে।



