Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অপরাজিতা বিলের সমর্থনে বেলডাঙায় তৃণমূলের মহামিছিল

অপরাজিতা বিলের সমর্থনে বেলডাঙায় তৃণমূলের মহামিছিল
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মহিলাদের সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত অপরাজিতা বিলকে আইন হিসেবে প্রণয়নের দাবিতে মিছিল করল মহিলা তৃণমূল। শনিবার বিকেলে বেলডাঙা-১ (উত্তর) ব্লকের মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে মহামিছিল হয়। মহুলা-২ পঞ্চায়েতের নিশ্চিন্তপুর থেকে সারগাছি মোড় অবধি মিছিল ও তা শেষে পথসভা করা হয়। মিছিলে মহিলা তৃণমূলের জেলা সভাপতি ফতেমা বিবি, ব্লক তৃণমূল সভাপতি দীপককুমার মণ্ডল সহ শাসকদলের নেতাকর্মীরা অংশ নেন।
Advertisement
দীপকবাবু বলেন, আমাদের মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষার কথা যেভাবে ভেবেছেন, তা অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবেননি। এই বিল যাতে তাড়াতাড়ি আইনে পরিণত করা হয়, সেই দাবিতে আমরা মিছিল করলাম। এদিনের মিছিলে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গিয়েছে।
সম্পর্কিত সংবাদ