Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবি

অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবি
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: অপরাজিতা বিল ইস্যুতে এবার আন্দোলনে নামল কাঁথির দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার মুকুন্দপুর ভূপেন্দ্র প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ জানা, প্রাক্তন বিধায়ক জ্যোর্তিময় কর সহ অন্যান্যরা। আগামী ১৫ডিসেম্বর কাঁথির কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে ৫নম্বর ক্ষেত্র অর্থাৎ দেশপ্রাণ ব্লক এলাকায় অফিসিয়াল প্যানেলের চারজন প্রার্থী যাতে জয়ী হন, সেব্যাপারে দলের নেতা-কর্মীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। সহস্রাধিক দলীয় কর্মী-সমর্থক এদিনের সভায় উপস্থিত ছিলেন। 
Advertisement
তরুণবাবু বলেন, বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করতে হবে। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে যাতে বিরোধী বিজেপি বা অন্য কোনও দলের প্রার্থীরা একটিও ভোট না পান, সেটাও সুনিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার শীট বলেন, এলাকায় সমবায় কৃষি উন্নয়ন সমিতিগুলির পরিচালন ক্ষমতা যাতে তৃণমূলের হাতে আসে, সেব্যাপারেও নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ