Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অপরাজিতা বিল নিয়ে মিছিল

অপরাজিতা বিল নিয়ে মিছিল
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে শনিবার উত্তরবঙ্গের বিভন্ন জায়গায় মিছিল হল। এদিন বিকেলে মেখলিগঞ্জে মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস। মিছিলে মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী উপস্থিত ছিলেন। অন্যদিকে, ফালাকাটা টাউন ব্লক মহিলা তৃণমূল এদিন শহরে মিছিল করে। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গোটা শহর পরিক্রমা করে। একই ইস্যুতে এদিন রাজগঞ্জ ও তুফানগঞ্জেও মিছিল করেছে মহিলা তৃণমূল।
Advertisement
সম্পর্কিত সংবাদ