Bartaman Logo
১০ জুন, ২০২৬

অপরাধীদের মদত দিতেন লালু, দাবি শ্যালকের

অপরাধীদের মদত দিতেন লালু, দাবি শ্যালকের
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পাটনা: বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন অপরাধীদের মদত দিতেন লালুপ্রসাদ যাদব। শ্যালক সুভাষ যাদবের এই অভিযোগে অস্বস্তিতে আরজেডি প্রধান। বছরের শেষের দিকেই বিহারে বিধানসভা ভোট। তার আগে সুভাষের দাবি, শুধু দুষ্কৃতীদের মদতই নয়, মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বসে অপহরণকারীদের সঙ্গে বৈঠকও হত। প্রাক্তন এই সাংসদের মন্তব্য  রাজ্য রাজনীতিতে বিতর্ক উস্কে দেবে বলেই মনে করা হচ্ছে।
Advertisement
সুভাষের দাবি, ২০০১ সালে রাবড়ি দেবী সরকারের আমলে তৎকালীন অর্থমন্ত্রী শঙ্করপ্রসাদ টেকরিওয়ালের এক আত্মীয়কে অপহরণ করা হয়। তারপর লালুপ্রসাদের ঘনিষ্ঠ সহযোগী প্রেমচন্দ গুপ্ত মন্ত্রীর আত্মীয়র মুক্তি নিয়ে অপহরণকারীদের সঙ্গে বৈঠক করেন। এই ঘটনার পর চারবারের বিধায়ক টেকরিওয়াল পদত্যাগ করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ