Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ওপারে কৃষিকাজে যাওয়া চাষিদের মারধরের অভিযোগ  

কাঁটাতারের ওপারে ভারতীয় জমিতে চাষ করতে যাওয়া কৃষকদের মারধরের অভিযোগ উঠল। চার কৃষক কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা করতেই তদন্ত শুরু করেছে পুলিস।

ওপারে কৃষিকাজে যাওয়া চাষিদের মারধরের অভিযোগ
 
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কাঁটাতারের ওপারে ভারতীয় জমিতে চাষ করতে যাওয়া কৃষকদের মারধরের অভিযোগ উঠল। চার কৃষক কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা করতেই তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁও এলাকায়। এলাকার কৃষক সোহেল রানা, নবাব সিরাজ, আব্দুল আজিজ, আরিফুল হক কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে জানান, বুধবার তাঁরা নিয়ম মেনেই কাঁটাতারের ও প্রান্তে ভারতীয় জমিতে আলু চাষ করতে গিয়েছিলেন। ফেরার সময় সীমান্তের দরজা বন্ধ থাকায় তাঁরা কিছু সময়ের জন্য ও প্রান্তের টাঙ্গন নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। কেন চাষ করা বাদ দিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, সেই কারণ জানতে চেয়ে বিএসএফ এসে তাঁদের মারধর করে বলে অভিযোগ।  যদিও বিএসএফ এর দাবি, সীমান্তে নিয়ম মেনে চাষ করতে হয়। ওই কৃষকরা নিয়ম মানেননি। মারধরের অভিযোগ প্রসঙ্গে মন্তব্য করতে চায়নি বিএসএফ। কালিয়াগঞ্জ থানায় বুধবার রাতে লিখিত অভিযোগ জমা হয়। আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, বিএসএফ এর সঙ্গে কথা বলে বিষয়টি খোঁজ নেওয়া হবে। রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, সীমান্তে কৃষকদের অনেক নিয়ম মেনে চলার প্রয়োজন রয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে এবিষয়ে খোঁজ নেব ঠিক কী ঘটনা ঘটেছে। কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভরনা রায় বলেন,  বিএসএফ এর সঙ্গে কথা বলেছি। কৃষকরা সীমান্তের নিয়ম মানেনি। দেশের নিরাপত্তার জন্য এলাকার বাসিন্দাদের সহযোগিতা করতে হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ