৩০ বছরেও ভোটে জিতবে না বিরোধীরা, চ্যালেঞ্জ শাহের
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০৩০ সালের মধ্যে যত নির্বাচন হবে, তার কোনোটাতেই জয়ী হবে না কংগ্রেস। বৃহস্পতিবার এমনই চ্যালেঞ্জ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানেই শেষ নয়। বিরোধীদের উদ্দেশে তাঁর বার্তা, রাহুল গান্ধী ও বিরোধীরা যেভাবে নেতিবাচক রাজনীতি করছে, তারা আগামী ৩০ বছরেও কোনো নির্বাচনে জয়লাভ করতে পারবে না। 

Advertisement

আগামী বছর পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, গুজরাত, হিমাচল প্রদেশ, গোয়ায় নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দলই এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে। এর মধ্যে পাঞ্জাবকে পাখির চোখ করেছে বিজেপি। কারণ, যেসব রাজ্যে বিজেপি ও আরএসএস কোনোদিন এককভাবে ক্ষমতাসীন হয়নি, সেইসব রাজ্য দখল করার লক্ষ্য নিয়েছে তারা। ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গের পর এবার তাদের লক্ষ্য পাঞ্জাব। বৃহস্পতিবার পাঞ্জাবে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, ‘পাঞ্জাবে এবার বিজেপি জয়ী হবে। বাকি সব রাজ্যেও আবার পদ্মফুল ফুটবে।’ 
বিরোধীদের পালটা প্রশ্ন, ভোটে হারজিত আছে। স্বরাষ্ট্রমন্ত্রী কোন আত্মবিশ্বাসে বলে দিচ্ছেন যে, ৩০ বছরেও তাঁর দল হারবে না? বিতর্কিত এসআইআর এবং ভোট প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও পালটা অমিত শাহ জানান, নির্বাচনে জয়ী হলে নির্বাচন কমিশন ভালো, আর পরাজিত হলে খারাপ! রাহুল গান্ধী ও বিরোধীদের এই দ্বিচারিতা আর কতদিন চলবে, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর।  ফাইল চিত্র