Bartaman Logo
১০ জুন, ২০২৬

স্পিকার হিসেবে নিরপেক্ষ নন, ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা-নোটিশ বিরোধীদের

শাসক ও বিরোধী দ্বৈরথে উত্তপ্ত সংসদের চলতি বাজেট অধিবেশন। স্পিকারের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ তাতে নতুন মাত্রা যুক্ত করল।

স্পিকার হিসেবে নিরপেক্ষ নন, ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা-নোটিশ বিরোধীদের
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি: লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। তাঁর অপসারণের দাবিতে সরব হল বিরোধী শিবির। ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চেয়ে নোটিশ জমা পড়েছে। আজ, মঙ্গলবার কংগ্রেসের তরফে এই নোটিশ জমা দেওয়া হয়েছে লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে।

Advertisement

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানিয়েছেন, সভার কাজ পরিচালনা বিধির ৯৪(সি) ধারা অনুযায়ী আজ দুপুর ১টা ১৪ মিনিটে ওম বিড়লার বিরুদ্ধে নোটিশ পেশ করা হয়েছে। তাতে স্বাক্ষর করেছেন ১১৯ জন সাংসদ। তার মধ্যে আছেন বিভিন্ন বিরোধী দলের লোকজন। কী অভিযোগ ওম বিড়লার বিরুদ্ধে? গৌরবের দাবি, লোকসভার স্পিকার হিসেবে সভা পরিচালনার ক্ষেত্রে নিরপেক্ষ নন কোটার এই সাংসদ। সভার অভ্যন্তরে রুদ্ধ করা হচ্ছে বিরোধীদের কণ্ঠস্বরও।
শাসক ও বিরোধী দ্বৈরথে উত্তপ্ত সংসদের চলতি বাজেট অধিবেশন। স্পিকারের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ তাতে নতুন মাত্রা যুক্ত করল। এর আগে গত ৪ ফেব্রুয়ারি লোকসভায় প্রবল হইহট্টগোলের ঘটনা ঘটে। এই পরিস্থিতির জন্য শাসক ও বিরোধী শিবির একে অন্যের দিকে অভিযোগের আঙুল তুলেছে। অভিযুক্ত বিরোধী সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানিয়ে ইতিমধ্যে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বিজেপির মহিলা সাংসদরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ