করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ধাক্কা পাকিস্তানের। প্রথম ওভারে ফিল্ডিংয়ের সময় হাঁটু ও কোমরে চোট পেয়ে মাঠ ছাড়েন ফখর জামান। তাঁর পরিবর্তে নামেন কামরান গুলাম। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি জারি করা হয়, ‘পেশিতে চোট পেয়েছেন ফকর জামান। চিকিত্সকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।’ কিন্তু বিস্ময়করভাবে পিসিবি’র বিবৃতির কয়েক মিনিট পরেই মাঠে ফিল্ডিং করতে নেমে পড়েন পাক ক্রিকেটার। তবে ওপেন করতে পারেননি।



