Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অপহৃত নাবালিকার খোঁজ নেই, ধৃত যুবক

অপহৃত নাবালিকার খোঁজ নেই, ধৃত যুবক
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: নাবালিকা অপহরণের অভিযোগে সালার থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত শরিফ মল্লিক ওই থানা এলাকারই বাসিন্দা। ধৃতকে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। সালারের ওই নাবালিকা মঙ্গলবার রাত ৮টা নাগাদ ওষুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল। সেসময় রাস্তায় তিন যুবক তার পথ আটকায়। এরপর নাবালিকার মুখে কাপড় চাপা দিয়ে বাইকে তুলে নিয়ে যায়। রাতেই অপহৃতা মেয়েটির মা সালার থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার রাতে শরিফকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। নাবালিকার এখনও খোঁজ মেলেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ