সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ধনকৈল গ্রাম পঞ্চায়েতের অপহৃত নাবালিকাকে উদ্ধার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। বৃহস্পতিবার সকালে কালিয়াগঞ্জ থানা সংলগ্ন বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে নাবালিকাকে।
Advertisement
মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে অপহৃত হয় বছর তেরোর নাবালিকা। বুধবার সন্ধ্যায় মোস্তফানগর গ্রাম পঞ্চায়েতের এক যুবক ও তার বাবার নামে অপহরণের মামলা জমা পড়ে কালিয়াগঞ্জ থানায়। তদন্তে নেমে পুলিস নাবালিকাকে উদ্ধার করে। আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, নাবালিকাকে উদ্ধার করে গোপন জবানবন্দি নেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে।



