সংবাদদাতা, দুর্গাপুর: শনিবার দুর্গাপুর ৯ নম্বর ওয়ার্ডে সিপিএমের সেক্টর অফিস ভাঙচুর ও কর্মীদের ধাক্কাধাক্কি করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় সিপিএম নেতা-কর্মীরা এলাকায় মিছিল করেন। অভিযুক্ত তৃণমূল নেতা তথা ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার পল্লবরঞ্জন নাগ এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর অভিযোগ, ওই সেক্টর অফিসে প্রতিদিন জুয়ার ঠেক চলতো।
Advertisement
এই ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যায় সিপিএমের জেলা নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্ব এলাকায় মিছিল হয়। গৌরাঙ্গবাবু বলেন, জুয়া খেলার অভিযোগ হাস্যকর। ওখানে যে সমস্ত লোকেরা থাকেন তাঁরা প্রত্যেকে সম্মানীয় মানুষ। তৃণমূল সমস্ত জায়গায় অন্যায় ও অপরাধমূলক কাজ করে। সেটা ঢাকার জন্য এই ধরনের অভিযোগ করে। আমরা ঘটনার প্রতিবাদে মিছিল করেছি ও পুলিসকে মৌখিকভাবে জানিয়েছি।
সিপিএম সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাত সাড়ে ৯টা নাগাদ হর্ষবর্ধন রোড এলাকার প্রবীণ সিপিএম নেতা-কর্মীরা প্রতিদিনের মতো সেক্টর অফিসে বসেছিলেন। অভিযোগ, তৃণমূল নেতা পল্লব নাগের নেতৃত্বে বেশকিছু যুবক মদ্যপ অবস্থায় সেক্টর অফিসে ঢুকে তাণ্ডব চালায়। চেয়ার, টেবিল ভাঙচুর করে। সিপিএম নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি করে।