সংবাদদাতা, পতিরাম: বৃহস্পতিবার তৃণমূলের দাপুটে শ্রমিক নেতা রাকেশ শীল জেলে যাওয়ার পরেই একই মামলায় ধৃত আরও এক দাপুটে নেতা লগিন দাস জেল থেকে বের হলেন। শুক্রবার ছুটির দিন থাকায় ভার্চুয়ালি শুনানি হয়। শুনানিতে লগিনকে জামিন দেওয়া হয়। জেলা আদালতের সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার বলেন, এদিন ভার্চুয়ালি লগিন দাসের জামিন মঞ্জুর করেছেন বিচারক।
Advertisement
পুলিস ও আদালত সূত্রে খবর, গত ২৮ মে হিলি ব্লকের এক নাবালিকার মামি তৃণমূল নেতা রাকেশ শীলের নামে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন বালুরঘাট থানায়।
পুলিস জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও ৫ মাস ধরে খুঁজে পায়নি। অবশেষে আদালত ২৩ সেপ্টেম্বর রাকেশের নামে ফেরার ও হুলিয়া জারি করে। এরপরই বৃহস্পতিবার একেবারে ভোরে রাকেশ আদালতে আত্মসমর্পণ করে। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে একই নাবালিকাকে অপহরণের অভিযোগে গত ২৭ অক্টোবর আরও এক দাপুটে জেল ফেরত তৃণমূল নেতা লগিন দাসকে হিলি থানার পুলিস গ্রেপ্তার করে। এদিন লগিনের জামিন হয়। এক নেতার জেলযাত্রা আর এক নেতার জামিন ঘিরে শহরে শোরগোল পড়েছে।