Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অপহরণে যুক্ত থাকার অভিযোগে ধৃত বাবা ও ছেলে

অপহরণে যুক্ত থাকার অভিযোগে ধৃত বাবা ও ছেলে
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: খেজুরি থানার লাখি এলাকায় নাবালিকা অপহরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম যথাক্রমে নাসিরউদ্দিন ও আনিসউদ্দিন। বাড়ি দক্ষিণ লাখি এলাকায়। মঙ্গলবার দু’জনকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তদন্তের স্বার্থে আনিসের সাতদিনের পুলিস হেফাজত মঞ্জুর করেন। অন্যদিকে, নাসিরউদ্দিনের ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর হয়। তবে অপহরণকারী ও অপহৃতা নাবালিকার হদিশ মেলেনি। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২২ ডিসেম্বর বছর পনেরোর ওই নাবালিকাকে অপহরণ করে এলাকারই এক যুবক। সে কাঠচেরাই কলে কাজ করে। ঘটনার পর নাবালিকার বাড়ির লোকজন সংশ্লিষ্ট হেঁড়িয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করলে, পুলিস তদন্তে নেমে জানতে পারে, এই ঘটনায় যুক্ত অপহরণকারী যুবকের বাবা ও ভাই। সোমবার রাতে দু’জনকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, আনিসকে জিজ্ঞাসাবাদ করে অপহরণকারী যুবক ও নাবালিকার হদিশ পাওয়ার চেষ্টা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ