সংবাদদাতা, তপন: তপনের অপহৃত ব্যক্তিকে কালিয়াচক থেকে উদ্ধার করল তপন থানার পুলিস। অপহরণের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ধৃতকে জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের মালাহারের বাসিন্দা ইসাহাক কাজি পেশায় ঠিকাদার। দাদন দিয়ে এরাজ্যের শ্রমিকদের ভিনরাজ্যে কাজে নিয়ে যান। গত ২১ জানুয়ারি হরসুরা পঞ্চায়েত অফিসের সামনে থেকে ইসাহাককে অপহরণ করা হয়। সেদিনই তপন থানায় অভিযোগ দায়ের করেন অপহৃত ব্যক্তির স্ত্রী আনোয়ারা বিবি। সেইমতো তদন্তে নামে পুলিস। ইসাহাকের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে কালিয়াচকে অভিযান চালায় পুলিস।
Advertisement
পুলিস জানতে পারে, কালিয়াচকের মাস্টারপাড়ায় একটি বাড়িতে ইসাহাককে আটক করে রাখা হয়েছে। ২৪ জানুয়ারি রাতে সেখানে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে নিয়ে আসে পুলিস। যদিও সেদিন ওই বাড়ি থেকে আর কাউকে পাওয়া যায়নি।
এরপর তদন্ত চলতে থাকে পুলিসের। সেই মোতাবেক মঙ্গলবার রাতে গঙ্গারামপুর থানার উদয় এলাকায় অভিযানে গিয়ে বাড়ি থেকে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম ভীমসেন রায় (৩৭)। বাড়ি গঙ্গারামপুর থানার উদয় এলাকায়। অপহরণের ঘটনায় অভিযুক্ত আরও একজনের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে পুলিস।
তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, অপহরণের অভিযোগের ভিত্তিতে আগেই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও একজনকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।