Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

স্নান করতে যাওয়াই হল কাল! নদীতে নেমে তলিয়ে গেল কিশোর

স্নান করতে গিয়ে ঘটে গেল এক মর্মান্তিক দূঘটনা। এদিন বালুরঘাটের আত্রেয়ী নদীতে স্নান করতে নেমেছিল এক কিশোর

স্নান করতে যাওয়াই হল কাল!  নদীতে নেমে তলিয়ে গেল কিশোর
  • ২৪ জুলাই, ২০২৬ ১৫:৫৯
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: স্নান করতে গিয়ে ঘটে গেল এক মর্মান্তিক দূঘটনা। এদিন বালুরঘাটের আত্রেয়ী নদীতে  স্নান করতে নেমেছিল এক কিশোর। তারপর স্নান করতে গিয়ে তলিয়ে যায় সে। যুবকের নাম সাহিল কুমার (১৭)। বিহার রাজ্যের নবাদা জেলার স্থানীয় বাসিন্দা ওই কিশোর।  

Advertisement

জানা গিয়েছে, বিহার থেকে তারাপীঠে পুজো দিতে গিয়েছিল তিন যুবক। গতকাল রাতে তাঁরা তিনজন তারাপীঠে পুজো দিয়ে ভুল ট্রেন ধরে ফেলেছিলেন। সেই ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ায়  বুঝতে না পেরে সকাল বেলায় বালুরঘাট চলে আসেন তাঁরা। এরপর তাঁরা বিকেলের ট্রেনের অপেক্ষায় বালুরঘাট শহরে সময় কাটানোর জন্য দুপুরে আত্রেয়ী নদীতে স্নান করতে নামেন। এরপর স্নান করতে নেমে সাহিল আচমকাই নদীর গভীর জলে তলিয়ে যায়। তারপর স্থানীয়রা ঘটনাস্থলে এসে কিশোরকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। পাশাপাশি জেলাপ্রশাসনের তরফে এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা টিমের তরফে স্পিড বোট নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও যুবকের দেহ পাওয়া যায়নি বলে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ