Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অপহরণ করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ হেমতাবাদে

অপহরণ করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ হেমতাবাদে
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বাড়ি থেকে টিউশন যাওয়ার পথে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। নাবালিকার স্বাস্থ্যপরীক্ষা, গোপন জবানবন্দি নেওয়ার পর তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিস। 
Advertisement
পুলিস ও পরিবার সূত্রে খবর, চলতি নভেম্বর মাসের দু’তারিখ টিউশন পড়তে যাচ্ছিল নাবালিকা। হেমতাবাদের এক যুবক বন্ধুর সাহায্যে নাবালিকাকে বাইকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর ২২ তারিখ তাকে বাড়ির কাছে ঝোপের ধারে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দারা নাবালিকাকে উদ্ধার করে বাড়ি নিয়ে গেলে পরিবারকে ঘটনার কথা জানায় সে। রবিবার রাতে হেমতাবাদ থানায় নাবালিকার বাবা লিখিত অভিযোগ করেন। নাবালিকার বাবা বলেন, মেয়ে টিউশন পড়তে যাওয়ার পর বাড়ি ফেরেনি।
আত্মীয়দের বাড়িতে খোঁজ করার পাশাপাশি হেমতাবাদ থানায় নিখোঁজের অভিযোগ জানিয়েছিলাম। ২২ তারিখ মেয়ে বাড়ি ফিরলে তার কাছে জানতে পারি অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। ঘটনার পর থেকে মেয়ে আতঙ্কে রয়েছে। বাড়িতে কিছু জানালে তার ক্ষতি করার হুমকি দেওয়া হয়। তবুও পুলিসকে সব জানিয়েছি। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, ওই নাবালিকার সঙ্গে অভিযুক্ত যুবকের আগে থেকে পরিচয় ছিল। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে পলাতক অভিযুক্তরা। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ