Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অপারেশন সিন্দুর: 'জয় হিন্দ', প্রতিক্রিয়া দিলেন ভারতীয় ক্রিকেট তারকারা

অপারেশন সিন্দুর: 'জয় হিন্দ', প্রতিক্রিয়া দিলেন ভারতীয় ক্রিকেট তারকারা
  • ৭ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে নৃশংস হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। নিরীহ পর্যটকদের নিশানা বানানোর ১৫ দিনের মধ্যেই জঙ্গিদের 'বিচার' করল বাহিনী। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীর মিলে মোট ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। এরপর থেকেই সেনাকে অভিনন্দন জানানো শুরু হয়েছে। খোদ অমিত শাহ ভারতীয় সেনার এই সাহসিকতার প্রশংসা করেছেন। প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকারাও।

Advertisement

অপারেশন সিন্দুর হ্যাশট্যাগ দিয়ে বীরেন্দ্র সহবাগ লিখেছেন, 'ধর্ম রক্ষতি রক্ষিতঃ, জয় হিন্দ কি সেনা'। গৌতম গম্ভীর লেখেন, 'জয় হিন্দ।' নিজের ইনস্টা স্টোরিতে অপারেশন সিন্দুরের সমর্থন করেছেন বরুণ চক্রবর্তী। এছাড়া, এয়ার স্ট্রাইকের ছবি পোস্ট করে সুরেশ রায়না জানান, অপারেশন সিঁদুরের মাধ্যমে বিশ্বকে বার্তা দেওয়া হল। 

অন্যদিকে, অপারেশন সিন্দুর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বলিউড তারকারাও। অক্ষয় কুমার ভারতীয় সেনার একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘জয় হিন্দ, জয় মহাকাল’।  আবার অভিনেতা অনুপম খের জানান, 'ভারত মাতা কী জয়।' অভিনেত্রী কঙ্গনা রানাওত, নিজের ইনস্টা স্টোরিতে লেখেন, "ওরা বলেছিল মোদিকে বলে দিতে। এবার মোদি ওদের বলে দিল #অপারেশন সিন্দুর।" এছাড়াও, সুনীল শেঠি লেখেন, 'সন্ত্রাসের কোনও ছাড় নেই।' ঋতেশ দেশমুখ লেখেন, 'জয় হিন্দ কি সেনা...ভারত মাতা কি জয়।'

Advertisement
সম্পর্কিত সংবাদ