Bartaman Logo
২৭ মে, ২০২৬

অন্যধারার প্রচেষ্টা

অন্যধারার প্রচেষ্টা
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ওরা বিশেষ। আক্ষরিক অর্থেই বিশেষ। সম্প্রতি ‘সুরের ধারার নৃত্যতীর্থ’ আয়োজিত অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম শিশুদের দেখে দর্শক বুঝলেন কোনও অংশে পিছিয়ে নেই তারা। মূল স্রোতের সঙ্গে এই শিশুদের মিলিয়ে দেওয়াই এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। সেই কাজে তারা অনেকাংশেই সফল। বিশেষ ভাবে সক্ষম শিশুদের মিউজিক, ডান্স মুভমেন্ট থেরাপির মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়। প্রতিষ্ঠানের কর্ণধার মিউজিক ও ড্যান্স থেরাপিস্ট সুচরিতা চক্রবর্তী জানান, বিশেষ শিশুদের বেড়ে উঠার জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরি করাটা জরুরি। তার জন্য বাবা, মায়ের ধৈর্য্য রাখা খুব প্রয়োজন। মিউজিকের মাধ্যমে বাচ্চাদের বাক-চিকিৎসা করা সম্ভব। শিশুদের এই অন্যধারার প্রচেষ্টা দর্শকের মনে থাকবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ