Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

অন্যধারার অনুষ্ঠান

অন্যধারার অনুষ্ঠান
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ব্যারাকপুর কলামন্দির আয়োজিত তিনদিনের বার্ষিক অনুষ্ঠান সম্প্রতি আয়োজিত হয়েছিল সুকান্ত সদনে। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘শ্যামা’ নৃত্যনাট্যটি দর্শকের মন ছুঁয়ে গিয়েছে। চরিত্র রূপায়নে ছিলেন গৌতম দে, পিয়ালী দাশগুপ্ত, রাকেশ বিশ্বাস, কৌশিক রায় প্রমুখ। অন্যান্য চরিত্রে ছিলেন কলামন্দিরের ছাত্রছাত্রীবৃন্দ। সমগ্র নৃত্যানুষ্ঠান পরিচালনায় ছিলেন কলামন্দিরের কর্ণধার গৌতম দে। অন্যদিকে, ‘কত্থক ইন ভোগ: আ স্টোরি অব লভ অ্যান্ড ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানে নৃত্য এবং তালবাদ্যের অনন্য সুন্দর মঞ্চ উপস্থাপন উপভোগ করেন দর্শক। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ