নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জিটিএ’র চিফ এগজিকিউটিভ অনীত থাপার নাম করে পাহাড়ে তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ, কার্শিয়াংয়ের একটি চা বাগান কর্তৃপক্ষের কাছে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে। এজন্য জিটিএ’র প্যাড, অনীতের নাম ও তাঁর পার্টি বিজিপিএমের নাম ব্যবহার করা হয়েছে। অনীত অবশ্য তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওই প্যাড জিটিএ’র বা তাঁর দলের নয়। তাঁদের নাম ভাঙিয়ে কেউ এ ধরনের কাণ্ড ঘটিয়েছে। ওই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি এ বিষয়ে কার্শিয়াং থানায় অভিযোগ জানাবেন।



