Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনুষ্ঠানে আমন্ত্রিত নন অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক, প্রাক্তনীদের বিক্ষোভ

অনুষ্ঠানে আমন্ত্রিত নন অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক, প্রাক্তনীদের বিক্ষোভ
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা শহরকে আলো ঝলমলে করতে উদ্যোগ নিয়েছিল পুরসভা। তবে বিভিন্ন জটিলতা ও পুরসভায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার না থাকায় প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করে শহরকে আলোকিত করার দাবিতে সোচ্চার হচ্ছেন বাসিন্দারা। 
Advertisement
প্রায় দু’বছর আগে গ্রিনসিটি মিশন প্রকল্পে ১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দও পায় ফালাকাটা পুরসভা। চলতি বছরের প্রথম দিকে ওই টাকায় টেন্ডার ডাকে পুর কর্তৃপক্ষ। কিন্তু ওই টেন্ডারে নির্দিষ্ট সংখ্যক সংস্থা অংশ নেয়নি। তাই প্রথমবার টেন্ডার বাতিল হয়ে যায়। এরপর ফের দ্বিতীয় বারের জন্য টেন্ডার ডাকা হয়। সেবারও নির্দিষ্ট সংখ্যক সংস্থা টেন্ডারে অংশ নেয়নি। তাই রাজ্য থেকে এই টেন্ডারও বাতিল করে দেওয়া হয়। বার বার টেন্ডার ডেকেও তা বাতিল হয়ে যাচ্ছে। 
গ্রিনসিটি মিশনে পুর এলাকার বিভিন্ন জায়গায় মোট ২৫০টি পোল বসানোর কথা ছিল। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোট পাঁচটি হাইমাস্ট টাওয়ার, ১০টি লো-মাস্ট টাওয়ারও বসানো হবে বলেও ঠিক হয়। সব টাওয়ার এবং পোলগুলিতেই উচ্চক্ষমতাসম্পন্ন বাতি লাগানোর কথা ছিল। পুরকর্তৃপক্ষ জানিয়েছে, পুরনো যেসব পোলে থাকা বাতি নষ্ট হয়ে গিয়েছে সেখানে নতুন আলো লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রতিবার নানা জটিলতা দেখা দেওয়ায় এবং টেন্ডার বাতিল হওয়ায় ফাইল কলকাতায় আটকে আছে বলে পুরসভা সূত্রে খবর। 
নাম প্রকাশে অনিচ্ছুক পুরসভার এক কাউন্সিলার বলেন, আসলে আমাদের নিজস্ব কোনও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার নেই। আলোকিত করার কাজটি বোঝার মতো কেউ না থাকাতেই আমাদের নাকানিচুবানি খেতে হচ্ছে। তবে আশা করছি, পুর ও নগরোন্নয়ন দপ্তর দ্রুত সব ঠিকঠাক করে শহরকে আলোকিত করার কাজ শুরু করবে। ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি বলেন, কিছু টেকনিক্যাল কাজের ডকুমেন্টস দেখার জন্য ফাইল কলকাতায় পাঠানো আছে। দ্রুত ওই ফাইল আসবে বলেই খবর আছে।  
সম্পর্কিত সংবাদ