Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনির্দিষ্টকালের ব্যবসা বন্‌ধ তুললেন জয়গাঁর ব্যবসায়ীরা

অনির্দিষ্টকালের ব্যবসা বন্‌ধ তুললেন জয়গাঁর ব্যবসায়ীরা
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বেহাল রাস্তা মেরামত, বর্জ্য সাফাই ও ট্রাফিক নিয়ন্ত্রণে লিখিত প্রতিশ্রুতি পেয়ে জয়গাঁর ব্যবসায়ী সংগঠনগুলি ব্যবসা বন্‌ধ তুলে নিল। বৃহস্পতিবার রাতে জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি (জেডিএ) লিখিত প্রতিশ্রুতি দেওয়ায় ব্যবসায়ীরা তাঁদের অনির্দিষ্টকালের বন্‌ধ প্রত্যাহারের কথা ঘোষণা করে। 
Advertisement
উল্লেখ্য, জয়গাঁর মহাত্মা গান্ধী রোড, এনএস রোড, মঙ্গলাবাড়ি রোডের বেহাল দশা, বেহাল ট্রাফিক সমস্যা ও নিয়মিত বর্জ্য সাফাই না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ব্যবসায়ী সংগঠনগুলির ফোরাম অনির্দিষ্টকালের বন্‌ধ ডেকেছিল। তারপরেই রাতে জেডিএ’র চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য লিখিত প্রতিশ্রুতি দেন। লিখিত পেয়েই ব্যবসায়ীরা বন্‌ধ তু঩লে নেন। 
জয়েন্ট ফোরাম অব জয়গাঁ বিজনেস অর্গানাইজেশনের আহ্বায়ক জয়ন্ত মুন্দ্রা বলেন, প্রশাসন লিখিত প্রতিশ্রুতি দেওয়ায় বন্‌ধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জেডিএ’র চেয়ারম্যান বলেন, ২৩ তারিখ মাদারিহাট উপ নির্বাচনের ভোট গণনার পর আদর্শ আচরণবিধি উঠবে। তারপরেই রাস্তা মেরামতের কাজ শুরু হবে। তবে বর্জ্য সাফাই ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ শুরু হয়ে গিয়েছে।     
সম্পর্কিত সংবাদ