সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব–১৭ ক্রিকেট লিগে রবিবারের খেলায় জয়ী হয়েছে পানাগড় অগ্রগামী ক্লাব। এদিন ঘরের মাঠে তারা ১০ রানে আর্যভট্ট নাইটিঙ্গেল ক্লাবকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ওভারে ৯ উইকেটে ১১৩ রান তোলে পানাগড় অগ্রগামী ক্লাব। দেব মুখোপাধ্যায় দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করে। আর্যভট্ট নাইটিঙ্গল ক্লাবের সায়ন লোধ ১৩ রান দিয়ে ২টি উইকেট নেয়। রানা তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ২ উইকেটে ১০৩ রান তুলতে সক্ষম হয় আর্যভট্ট নাইটিঙ্গল ক্লাব। শুভজিৎ দে ৪৮ রান করে নটআউট থাকে।



