Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অনূর্ধ্ব-১৭ ক্রিকেট লিগে জয়ী সোসাইটি ক্রিকেট অ্যাকাডেমি

অনূর্ধ্ব-১৭ ক্রিকেট লিগে জয়ী সোসাইটি ক্রিকেট অ্যাকাডেমি
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব-১৭ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল সোসাইটি ক্রিকেট অ্যাকাডেমি। রবিবার দয়ানন্দ মাঠে আয়োজিত ফাইনালে তারা ৮৯ রানে পাণ্ডবেশ্বর ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২০৩ রানের বড় স্কোর খাড়া করে সোসাইটি ক্রিকেট অ্যাকাডেমি। দলের সর্বজিৎ মণ্ডল দুর্দান্ত ব্যাটিং করে। সে ৮৮ রান করে। আফতাব আলি মোল্লা ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলে। এছাড়া সমীরকুমার রাম ৩৯ রান করে। ওভারপিছু ১০ রানের বেশি রান তাড়া করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে সোসাইটি ক্রিকেট অ্যাকাডেমির দুর্দান্ত বোলিং ও আঁটোসাঁটো ফিল্ডিংয়ের সামনে তারা নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১১৪ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে ফিরোজ আলম সর্বোচ্চ ২২ রান করে। খেলার শেষে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিলির অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বরূপ রায়চৌধুরী, সম্পাদক তাপস সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাক্তন ক্রিকেটার রমাকান্ত সিং ও অমর সিং উপস্থিত ছিলেন। অনূর্ধ্ব-১৫ মহিলা দলে সুযোগ পাওয়া অন্বেষা সাহাকে এদিন ক্রীড়া সংস্থার তরফে সংবর্ধিত করা হয়। প্রতিযোগিতার সেরা হয়েছে সর্বজিৎ। ম্যাচের সেরা হয়েছে আফতাব আলি। এবারের প্রতিযোগিতায় ১২টি টিম অংশ নেয়। 
Advertisement
মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের খেলা রবিবার থেকে শুরু হল। উদ্বোধনী ম্যাচে ক্লাব ঐকতান ও আর্যভট্ট নাইটিঙ্গেল মুখোমুখি হয়। এমএএমসি মাঠে প্রতিপক্ষকে দুরমুশ করে ২৪৩ রানে জয়ী হয় ক্লাব ঐকতান। প্রথমে ব্যাট করে ক্লাব ঐকতান ৩১৪ রানে অলআউট হয়ে যায়। দলের সুমন বন্দ্যোপাধ্যায় দুর্দান্ত সেঞ্চুরি করেন। তিনি ১৪২ রান করেন। নাইটিঙ্গেল ক্লাবের অর্জুন সিং ৭ ওভারে ৪৭ রান দিয়ে হ্যাটট্রিক সহ ৪টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে নাইটিঙ্গেল ক্লাব ৯ উইকেটে মাত্র ৭১ তুলতে সক্ষম হয়। আরিয়ানকুমার প্রসাদ ২২ রান করেন। ক্লাব ঐকতানের ঋষিকেশ বিশ্বকর্মা দুর্দান্ত বোলিং করেন। তিনি ৬ ওভারে ১২ রান দিয়ে ৫টি উইকেট নেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ