Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে জয়ী বর্ধমানের মেয়েরা

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে জয়ী বর্ধমানের মেয়েরা
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: সিএবি পরিচালিত অনূর্ধ্ব-১৮ মহিলা ক্রিকেটে জয়ের ধারা অব্যাহত বর্ধমানের। গ্রুপ লিগে দু’টি ম্যাচে জয়ের পর পরের রাউন্ডের খেলায় শক্তিশালী দক্ষিণ ২৪ পরগণার বিরুদ্ধেও সহজ জয় পেল বর্ধমানে মেয়েরা। সোমবার উত্তর ২৪ পরগণার খড়দহের সূর্যসেন মাঠে তারা দক্ষিণ ২৪ পরগণাকে ৫ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে দক্ষিণ ২৪ পরগণা ৪১ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায়। দলের অধিনায়িকা দিশা গুপ্ত ৩৮, সুমি দাস ৩৪ (নঃআঃ) ও দেবস্মিতা ২২ রান করেন। বর্ধমানের হয়ে অন্বেষা চৌবে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়াও প্রিয়াঙ্কা প্রসাদ, বিন্তি মুর্মু ও বিন্দু মণ্ডল যথাক্রমে ৯, ৩২ ও ২৪ রান দিয়ে ২টি করে উইকেট নেন। জবাবে ২৬.৩ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তুলে ম্যাচ জিতে নেয় বর্ধমান। রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে মুখে পড়ে বর্ধমানের ইনিংস। অল্প রানে তারা তিনটি উইকেট হারায়। আগের ম্যাচে সেঞ্চুরি করা একা রায়চৌধুরী এদিন মাত্র ৬ রান করেন। চাপের মুখে প্রিয়াঙ্কা প্রসাদ দুর্দান্ত ব্যাট করে দলকে জয় এনে দেন। চারটি ওভার বাউন্ডারি ও চারটি বাউন্ডারির সাহায্যে মাত্র ৩৯ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন। নিকিষা হাজরা ১৭ রান করেন। দেবস্মিতা ৩৯ রান দিয়ে তিনটি উইকেট নেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ