Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে জয়ী বিওয়াইসিএ

অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে জয়ী বিওয়াইসিএ
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট লিগে ঘরের মাঠে ভগবানগোলা ইয়ুথ ক্রিকেট অ্যাকাডেমির(বিওয়াইসিএ) কাছে হারল ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব(এফইউসি)। এদিন ৪৯ রানে জিতেছে বিওয়াইসিএ। বৃহস্পতিবার বহরমপুর এফইউসি মাঠে প্রথমে ব্যাট করে নেমে বিওয়াইসিএ ৯ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে। পাল্টা মাঠে নেমে মাত্র ৫৫ রানেই ১০ উইকেট হারায় এফইউসি। এদিনের ম্যাচে সর্বোচ্চ ২০ রান করে বিওয়াইসিএর মহম্মদ সাকিল। বিজয়ী দলের হিমাঙ্ক পোদ্দার সাত ওভার বল করে চার উইকেট পেয়েছে। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, এদিন প্রতিযোগিতা সেভাবে জমেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ