সংবাদদাতা, শিলিগুড়ি: সারা বছর পরিচর্যার দায়িত্ব সামলান। এবার শিশুদের অন্নপ্রাশনের দায়িত্ব নিলেন আইসিডিএস সেন্টারের কর্মীরা। বৃহস্পতিবার শিলিগুড়ি শহর লাগোয়া একতিয়াশাল আইসিডিএসে ১০জন শিশুর অন্নপ্রাশন হবে। এই আইসিডিএসের অন্যতম প্রধান কর্মী গায়ত্রী চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার আমরা ১০ জন শিশুর অন্নপ্রাশনের ব্যবস্থা করেছি। ১০জন অন্তঃসত্ত্বাকে সাধ খাওয়ানো হবে।
Advertisement
এক প্রশ্নের উত্তরে গায়ত্রী দেবী বলেন, অন্তঃসত্ত্বারা মাঝেমধ্যেই আমাদের কাছে আবদার করেন, একদিন একটু ভালো-মন্দ খাওয়ানোর জন্য। সারাবছর খিচুড়ি, একই খাবার খেতে খেতে তারা স্বাদবদলের আবেদন জানিয়েছিলেন। আমরা ঠিক করি, একদিন এদের সাধ খাওয়ানো হবে। বৃহস্পতিবার সেই অনুষ্ঠানের মেনুতে থাকছে ভাত, ডাল, পাঁচ রকমের ভাজা, চিপস, মুরগির মাংস এবং পায়েস।
আইসিডিএসে আসা অন্য শিশুদের ভালোমন্দ খাওয়ানো হবে। গায়ত্রী জানান, বৃহস্পতিবার তাঁর প্রয়াত স্বামীর জন্মদিন। দিনটিকে স্মরণ করার জন্য তিনি আগে থেকে ছোট ছোট ছেলে মেয়েদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন।
আইসিডিএসে আসা অন্য শিশুদের ভালোমন্দ খাওয়ানো হবে। গায়ত্রী জানান, বৃহস্পতিবার তাঁর প্রয়াত স্বামীর জন্মদিন। দিনটিকে স্মরণ করার জন্য তিনি আগে থেকে ছোট ছোট ছেলে মেয়েদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন।