Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্চ মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফলে মেধা তালিকায় বদল মাত্র এক

উচ্চ মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির  ফলে মেধা তালিকায় বদল মাত্র এক
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিভিউয়ের সংখ্যায় রাশ টানায় মেধাতালিকায় বড় রদবদল হওয়া ঠেকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার সাধারণ প্রক্রিয়ার রিভিউ এবং স্ক্রুটিনির ফল প্রকাশের পরে দেখা গিয়েছে, মেধাতালিকায় একটি রদবদলও হয়নি। শুধুমাত্র তৎকাল রিভিউ স্ক্রুটিনির পরে একজন প্রার্থী একাদশ থেকে নবমে উন্নীত হয়েছিলেন। গতবছর তৎকাল এবং রিভিউ-স্ক্রুটিনির পরে ১৩ জন নতুন করে মেধাতালিকায় ঢোকেন। র‌্যাঙ্ক বদল হয় অনেকের। এ বছর সাধারণ রিভিউয়ে আবেদন জমা পড়েছিল ১৭,৮৯৪টি। নম্বর বেড়েছে ৩,৯৮০ জনের। স্ক্রুটিনিতে ২৪,৬৩০ জনের মধ্যে নম্বর বেড়েছে ৩,৭২১ জনের। অর্থাৎ, সব মিলিয়ে ৭,৭০১ জনের নম্বর বেড়েছে। সূত্রের খবর, স্ক্রুটিনির পরে সর্বোচ্চ নম্বর বেড়েছে ৫৩। ৫০ নম্বরও বেড়েছে একজনের। ৩১ বা তার বেশি নম্বর বেড়েছে ন’টি ক্ষেত্রে। ২১ থেকে ৩০ নম্বর বেড়েছে ১৮টি ক্ষেত্রে, ১১ থেকে ২০ নম্বর বেড়েছে ৩৪৮টি ক্ষেত্রে। আর এক থেকে ১০ নম্বর বৃদ্ধি পেয়েছে ৭, ৩২৬টি ক্ষেত্রে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ