নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ইউজিসির মালব্য মিশন টিচার্স ট্রেনিং সেন্টার ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের উদ্যোগে একটি অনলাইন রিফ্রেশার্স কোর্সে বক্তব্য রাখলেন কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য। মঙ্গলবার ‘অনলাইন কোর্স অন ডিজাস্টার ম্যানেজমেন্ট’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন তিনি। সারা দেশের থেকে প্রায় ১০০ জন অধ্যাপক এই অনলাইন কোর্সে ৯০ মিনিট করে বক্তব্য রাখছেন।



