Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনিল সাহা প্রয়াত

অনিল সাহা প্রয়াত
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: প্রয়াত হলেন নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অনিল সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। সোমবার দুপুর বাবুপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১৯৮৪ সালে নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠা হয়। সেই সময় থেকে সমিতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এমনকি সদ্য ব্যবসায়ী সমিতির নির্বাচনে জয়ী হয়েছিলেন অনিলবাবু। রাজনীতি থেকে দূরে থেকেও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি। একইসঙ্গে তিনি লায়ন্স ক্লাব, নকশালবাড়ি হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি ও নকশালবাড়ি ইউনাইটেড ক্লাবের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এদিন তাঁর মৃত্যুর খবর পাওয়া শ্রদ্ধা জানাতে অগণিত মানুষের ভিড় দেখা যায়। নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক নরেন্দ্রপ্রসাদ বলেন, অনিল সাহার মৃত্যু তাদের সংগঠনের ক্ষেত্রে বিরাট শূন্যতার সৃষ্টি করল।
Advertisement
সম্পর্কিত সংবাদ