Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের মহদিপুর দিয়ে পেঁয়াজ রপ্তানি হতে পারে, আশায় ব্যবসায়ীরা

সপ্তাহখানেকের মধ্যে ফের পেঁয়াজ রপ্তানি শুরু হতে পারে বাংলাদেশে। পুজোর মুখে এমন আশায় বুক বাঁধছেন মালদহের মহদিপুর স্থলবন্দরের এক্সপোর্টাররা।

ফের মহদিপুর  দিয়ে পেঁয়াজ রপ্তানি হতে পারে,  আশায় ব্যবসায়ীরা
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: সপ্তাহখানেকের মধ্যে ফের পেঁয়াজ রপ্তানি শুরু হতে পারে বাংলাদেশে। পুজোর মুখে এমন আশায় বুক বাঁধছেন মালদহের মহদিপুর স্থলবন্দরের এক্সপোর্টাররা। তাঁদের আশা, আগামী সপ্তাহের যে কোনও দিন কেন্দ্র সবুজ সঙ্কেত দিলেই পেঁয়াজ পাঠানো যাবে বাংলাদেশে। এতে পুজোর আগে কিছুটা হলেও সুবিধা হবে ব্যবসায়ীদের। প্রায় পাঁচমাস এই স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ রয়েছে। বাংলাদেশে অচলাবস্থার জেরে পেঁয়াজ সহ বেশকিছু সামগ্রী না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। 

Advertisement

আগে মহদিপুর স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ১২০ ট্রাক পেঁয়াজ রপ্তানি হতো। তাছাড়া, রকমারি সামগ্রী নিয়ে বাংলাদেশ যেত প্রায় চারশো ট্রাক, এখন সেই সংখ্যা ৫০ শতাংশের নীচে। 
মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসূন ঘোষের বক্তব্য, স্থলবন্দর দিয়ে রপ্তানি অনেকটাই কমেছে। তবে, পুজোর আগে পেঁয়াজ রপ্তানি ফের শুরু হতে পারে জেনে এখানকার ব্যবসায়ীরা আশার আলো দেখছেন। মূলত, দেশের অভ্যন্তরে দাম নিয়ন্ত্রণে রাখা সহ একাধিক কারণে পেঁয়াজ রপ্তানি বন্ধ রয়েছে। শুধুমাত্র পাথর, প্রসাধন সামগ্রী যাচ্ছে। 
পরিসংখ্যান তুলে ধরে প্রসূনবাবুর সংযোজন, রকমারি সামগ্রী রপ্তানির উদ্দেশ্যে মহদিপুর দিয়ে বাংলাদেশে চলতি মাসের ২৪ তারিখ গিয়েছে ১৬৮টি ট্রাক। ১৮৬টি ট্রাক গিয়েছে ২৫ আগস্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ