Bartaman Logo
১০ জুন, ২০২৬

অঙ্কিতার আর্জি খারিজ কোর্টে

অঙ্কিতার আর্জি খারিজ কোর্টে
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উপার্জনের অর্থ ফেরত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। তাঁর সেই আবেদন খারিজ করে দিল দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। অন্যদিকে, প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি হারানোর মূল মামলায় কিছু অতিরিক্ত নথি আদালতে পেশের  অনুমতি আদায় করেছে স্কুল সার্ভিস কমিশন। আগামী সোমবারের মধ্যে কমিশনকে তা জমা দিতে বলেছেন প্রধান বিচারপতি। এই মামলার রায় রিজার্ভ রেখেছে আদালত।
Advertisement
২০১৮ সালে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন অঙ্কিতা অধিকারী। কিন্তু অনিয়ম ধরা পড়ায় হাইকোর্টের নির্দেশে ২০২২ সালে চাকরি ছাড়তে বাধ্য হন মন্ত্রী-কন্যা। ফেরত দিতে হয় বেতনের অর্থ। দু’দফায় প্রায় ১৬ লক্ষ টাকা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা করতে হয়। তা ফেরৎ চেয়ে শীর্ষ আদালতে একটি মামলা দায়ের করেন অঙ্কিতা। সেই আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। শুনানির পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, ‘মূল মামলায় বারবার উঠে এসেছে যে বেনিয়ম হয়েছে। তারই ফলে চাকরি ছাড়তে হয়েছে অঙ্কিতা অধিকারীকে। তাহলে আবার কীসের টাকা ফেরৎ?’
Advertisement
সম্পর্কিত সংবাদ