সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল থানার উখড়া এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচালয় দখল করে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে একজন এলাকাবাসীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিস ও খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান আসেন। নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উখড়া রেলস্টেশন সংলগ্ন ১৬৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটনাটি ঘটে। কেন্দ্রের শৌচালয় লাগোয়া বাড়ির মালিক বিকাশ তিওয়ারির বিরুদ্ধে শৌচালয় দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ ওঠে। এদিন তাঁর নবনির্মিত কংক্রিটের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। তাঁর বাড়ির সঙ্গে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচালয়ের ছাদ একত্রিত ভাবেই ঢালায়ের কাজ করা হচ্ছিল। এলাকাবাসী অভিযোগ পেতেই ঘটনাস্থলে উপ-প্রধান আশিস ভট্টাচার্য এসে কাজ রুখে দেন।
জবরদখলকারী বিকাশ তিওয়ারি বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রধান শিক্ষিকার অনুমিত নিয়েই তিনি নির্মাণকাজ করছেন।
প্রধান শিক্ষিকা স্বরূপা বক্সি বলেন, আমার এই বিষয়ে কিছু জানা নেই। বিষয়টি দেখছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়নি।
উপ-প্রধান আশিস ভট্টাচার্য বলেন, প্রধান শিক্ষিকার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ করার দরকার ছিল। জবরদখলকারীকে আপাতত কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।