Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অঙ্গনওয়াড়ি কর্মীকে হেনস্তা

অঙ্গনওয়াড়ি কর্মীকে হেনস্তা
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শীতলকুচি: অঙ্গনওয়াড়ি কর্মীকে হেনস্তার অভিযোগ উঠল জমিদাতার পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের নগর লালবাজার গ্রামের ২৭৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ওই কেন্দ্রের কর্মী হাসি পারভিনের অভিযোগ, এদিন সেন্টার পরিদর্শনে আসেন সুপারভাইজার। তিনি যাওয়ার পর জমিদাতার পরিবারের পক্ষে মানিক মিয়াঁ সহ অন্য সদস্যরা এসে রান্না বন্ধ করে দেয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের বের করে দেওয়া হয়। আমার মোবাইল, চাবি কেড়ে নিয়ে ঘরে প্রায় এক ঘণ্টা আটকে রাখা হয়। শারীরিক ও মানসিকভাবে আমাকে হেনস্তা করা হয়েছে। বিষয়টি দপ্তরে জানিয়েছি। পুলিসে লিখিত অভিযোগ 
Advertisement
জানাব।
যদিও জমিদাতার পরিবারের তরফে নুরনাহার বেগম বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাবি বাড়িতে রেখে দেয় ওই কর্মী। ঠিকমতো পরিষেবা পাচ্ছে না গ্রামের সাধারণ মানুষ। বাসিন্দারা এনিয়ে বিক্ষোভ দেখান। আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এদিকে, শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করা হবে। শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস বলেন, বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখব।
Advertisement
সম্পর্কিত সংবাদ