Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকির কঙ্কাল, বিক্ষোভ 

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকির কঙ্কাল, বিক্ষোভ 
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল:  দাসপুর-১ ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকির কঙ্কাল। খাবারের মধ্যে টিকটিকির কঙ্কাল দেখতে পেয়ে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাটি ঘটেছে বৈকুণ্ঠপুর ৯৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। মঙ্গলবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাসপুর থানার পুলিস সেখানে যায়। যদিও ওই কেন্দ্রের কর্মী আলপনা গোস্বামী জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে তোলা অভিযোগ ঠিক নয়। খাবারে মধ্যে টিকটিকির কঙ্কাল ছিল না। শক্ত মতো একটা কিছু পাওয়া গিয়েছে, তবে সেটা কোনও প্রাণীর হাড় নয়। শষ্যদানা গাছের শুকনো অংশও হতে পারে।  ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না নিয়ে বরাবরই অভিযোগ রয়েছে। বেশিরভাগ সময়েই চাল, ডাল ও সব্জি ঠিক মতো রান্না করা হয় না। খিচুড়িতে ডালের পরিমাণ কম থাকে। বার বার বলেও কোনও লাভ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এদিন খাবারে টিকটিকির কঙ্কাল পাওয়ার ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ কর্মকার, ছবি দোলইরা জানান, এদিন সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খাবার  দু’এক জন ছাড়া প্রায় সকলের খাওয়া হয়ে গিয়েছিল। তার মধ্যে একটি বাচ্চার খাবারে টিকটিকির কঙ্কাল দেখতে পাওয়া যায়। খাবারে হাড় পাওয়ার খবর চাউর হতেই অনেকের শারীরিক অসুস্থতা দেখা দেয়। একে একে উপভোক্তাদের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা ওই কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাসপুর থানার পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এদিন ওই খাবার খাওয়া সকলকে দাসপুর গ্রামীণ হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দেয়। ওই কেন্দ্রের রাঁধুনি মৌসুমি রুইদাস বলেন, আমি খুব যত্ন করেই রান্না করি। তাই রান্না করা খাবারে কিছু পড়তেই পারে না। আমাদের নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। তবে এদিন তিনি রান্না করার পরই  জরুরি দরকারে কিছুক্ষণের জন্য বাড়ি গিয়েছিলেন। অঙ্গনওয়াড়ি কর্মী বলেন, শক্ত মতো একটা ছোট কাঠি পাওয়া গিয়েছে। যেটা সাধারণত ডালের সঙ্গে দেখা যায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ