Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক শ্রমিকের, জখম ১২

স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক শ্রমিকের। জখম ১২। আজ, সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার পালিতপুরে।

স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক শ্রমিকের, জখম ১২
  • ৯ জুন, ২০২৫ ২০:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক শ্রমিকের। জখম ১২। আজ, সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার পালিতপুরে। জখমদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিস জানিয়েছে, মৃত শ্রমিকের নাম আমির হোসেন। ৩৩ বছরের ওই যুবকের বাড়ি দেওয়ানদিঘি থানা এলাকাতেই।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে আচমকাই ওই কারখানার বয়লার ফেটে যায়। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে যারা কাজ করছিলেন তাদের সকলেই জখম হন। এই বিষয়ে কারখানার নিরাপত্তারক্ষী শ্যামপদ মণ্ডল বলেন, কারখানায় জোর কদমে কাজ চলছিল। অনেক শ্রমিক সেখানে উপস্থিত ছিল। হঠাৎ করেই বিকট আওয়াজ শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। কাচের টুকরে ছিটকে এসে হাতে লাগে। কিছুটা এগিয়ে গিয়ে দেখি শ্রমিকরা দগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন। তারা যন্ত্রণায় ছটফট করছেন। তড়িঘড়ি তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই বিষয়ে পূর্ব বর্ধমানের পুলিস সুপার সায়ক দাস বলেন, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ