Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙা: ওয়ান ওয়ে করেও মিটছে না সমস্যা, টোটোর দাপটে নাস্তানাবুদ শহরবাসী

মাথাভাঙা শহরে প্রতিনিয়ত বাড়ছে টোটোর সংখ্যা। অভিযোগ, পুরসভা বা পুলিস প্রশাসনের এনিয়ে কোনও হেলদোল নেই।

মাথাভাঙা: ওয়ান ওয়ে করেও মিটছে না সমস্যা, টোটোর দাপটে নাস্তানাবুদ শহরবাসী
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা শহরে প্রতিনিয়ত বাড়ছে টোটোর সংখ্যা। অভিযোগ, পুরসভা বা পুলিস প্রশাসনের এনিয়ে কোনও হেলদোল নেই। যার ফলে অফিসের সময়ে শহরে ঢুকতে ও বের হতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। যানজট মোকাবিলায় ওয়ান ওয়ে করার পরও মিটছে না সমস্যা। বাসিন্দারা জানিয়েছেন, সকাল হলেই গ্রাম থেকে প্রচুর টোটো ঢুকে পড়ছে শহরে। নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় দিনভর শহরের একাধিক জায়গায় দাঁড়িয়ে থাকছে টোটোগুলি। রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানোয় বাড়ছে যানজট।

Advertisement

মাথাভাঙার শনি মন্দির মোড় থেকে হাসপাতাল মোড় হয়ে থানাপাড়া দিয়ে শহরে ঢোকে টোটো সহ সমস্ত গাড়ি। বের হয় পোস্ট অফিস মোড় দিয়ে সোজা শনি মন্দির হয়ে। আর এই শনি মন্দির থেকে চৌপথি পর্যন্ত রাস্তাটি শহরের লাইফ লাইন। বিশেষ করে অফিসের সময়ে যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। অফিস যাত্রী, স্কুল, কলেজ পড়ুয়ারাও যানজটে দীর্ঘসময় আটকে পড়ে। শহরের বাসিন্দারা চাইছেন, টোটোর সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিক পুরসভা। তপন বর্মন, অজিত দাস’রা বলেন, পুরসভা প্রতিদিন টোটোপিছু নির্দিষ্ট অর্থ আদায় করে। টোটো চালকরা পুরসভাকে টাকা দেন, এই কারণ দেখিয়ে দিনভর দাপিয়ে বেড়ান তাঁরা। 
মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, টোটোর কারণে যানজট হয়। এই যানজট নিয়ন্ত্রণে ওয়ান ওয়ে শুরু করা হয়েছে। তারপরও সমস্যা মিটছে না। ফের পুলিস, প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে। স্ট্যান্ড করার মতো পর্যাপ্ত জায়গা না থাকার কারণেই সমস্যা ব্যাপক আকার নিয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ