Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

একজনই ২ সরকারি পদে কর্মরত, বিক্ষোভ দেগঙ্গায়

এক ব্যক্তি দুই সরকারি পদে রয়েছেন। ফলে বঞ্চিত হচ্ছেন অন্যান্য বেকাররা।

একজনই ২ সরকারি পদে কর্মরত, বিক্ষোভ দেগঙ্গায়
  • ১২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক ব্যক্তি দুই সরকারি পদে রয়েছেন। ফলে বঞ্চিত হচ্ছেন অন্যান্য বেকাররা। শনিবার এজন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দেওয়াল এবং গেটে পোস্টার টাঙিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার খেজুরডাঙা গ্রামে। জানা গিয়েছে, দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের খেজুরডাঙা গ্রামে রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে পানীয় জল সরবরাহ প্রকল্প রয়েছে। এই সরকারি প্রকল্পে স্থানীয় শিক্ষিতদের চাকরি দেওয়া হচ্ছে না। এখানে এসে চাকরি করছেন বহিরাগত অসীম দাস নামে এক যুবক। তিনি নুরনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের ছেলে। অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরির পাশাপাশি তিনি পঞ্চায়েতের ‘ভিলেজ রিসোর্স পার্সন’ হিসেবেও কাজ করেন।

Advertisement

এনিয়ে এদিন খেজুরডাঙা গ্রামের সরকারি প্রকল্পের গেট ও দেওয়ালে পোস্টার সাঁটিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, ক্ষমতা কায়েম করে অসীম পিএইচই ও পঞ্চায়েত, দুই জায়গাতেই চাকরি করছেন। এটা কোনওভাবেই হতে দেওয়া যাবে না। এনিয়ে দেগঙ্গার বিডিও ফাহিম আলম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। শুনলাম। সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হবে। এনিয়ে অসীম অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ