Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের জলে ডুবে মৃত্যু, শোকের ছায়া ময়নাগুড়িতে

ফের ময়নাগুড়িতে জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল। দিনকয়েক আগেই জলঢাকা নদী থেকে উদ্ধার হয়েছিল কিশোরের দেহ। রবিবার ময়নাগুড়ির পশ্চিম শালবাড়ি এলাকা থেকে উদ্ধার হয় এক বৃদ্ধের দেহ। মৃত ব্যক্তির নাম শিবেন রায় (৭০)।

ফের জলে ডুবে মৃত্যু, শোকের ছায়া ময়নাগুড়িতে
  • ১৫ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ফের ময়নাগুড়িতে জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল। দিনকয়েক আগেই জলঢাকা নদী থেকে উদ্ধার হয়েছিল কিশোরের দেহ। রবিবার ময়নাগুড়ির পশ্চিম শালবাড়ি এলাকা থেকে উদ্ধার হয় এক বৃদ্ধের দেহ। মৃত ব্যক্তির নাম শিবেন রায় (৭০)।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে নদী থেকে জল আনতে গিয়েছিল বছর সত্তরের ওই বৃদ্ধ। হঠাৎ পা পিছলে জলে পড়ে যান। সেই সময় নদীতে বেশ কয়েকজন জেলে মাছ ধরছিলেন। নদীতে এক ব্যক্তিকে ডুবতে দেখে তাঁরা ছুটে আসেন। এদিকে খবর দেওয়া হয় শিবেনবাবুর বাড়িতে। দীর্ঘক্ষণ চেষ্টার পরে বৃদ্ধকে উদ্ধার করতে সক্ষম হন জেলেরা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর কান্নায় ভেঙ্গে পড়েছেন শিবেনবাবুর আত্মীয় পরিজনেরা। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ