Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে চায়ের দোকানে ছুরির কোপে জখম একজন

বহরমপুরের শাহজাদপুরে এক ব্যক্তিকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগে চাঞ্চল্য ছড়াল। আকিবুর হক নামের ওই ব্যক্তি গুরুতর জখম হয়েছেন।

বহরমপুরে চায়ের দোকানে ছুরির কোপে জখম একজন
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের শাহজাদপুরে এক ব্যক্তিকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগে চাঞ্চল্য ছড়াল। আকিবুর হক নামের ওই ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তাঁর অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তাঁকে এখন আইসিইউতে রাখা হয়েছে। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে লোকপুর মোড়ের কাছে স্থানীয় একটি চায়ের দোকানে গ্রামের এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে আকিবুর সাহেব। হঠাৎ করে একটি ধারালো ছুরি দিয়ে তাঁর পেটে এলোপাথাড়ি কোপাতে থাকে অভিযুক্ত ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে ওই অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে বহরমপুর থানার পুলিস। 
থানার এক পুলিস আধিকারিক বলেন, মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে। বুধবার আমরা অভিযোগ পেয়েই মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে। ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ঘটনা বলে আমরা জানতে পেরেছি। যাঁর চায়ের দোকানে ঘটনা ঘটেছে, তাঁকেও আমরা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ