Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বালিতে বাইকের চাকা পিছলে একজনের মৃত্যু

মঙ্গলবার দুপুরে রাস্তার ধারে পড়ে থাকা বালিতে বাইকের চাকা পিছলে মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি মধ্যমগ্রাম থানার বাদু কলুপাড়া এলাকার। পুলিস জানিয়েছে, মৃতের নাম গোপী অধিকারী (৫৩)।

বালিতে বাইকের চাকা পিছলে একজনের মৃত্যু
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মঙ্গলবার দুপুরে রাস্তার ধারে পড়ে থাকা বালিতে বাইকের চাকা পিছলে মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি মধ্যমগ্রাম থানার বাদু কলুপাড়া এলাকার। পুলিস জানিয়েছে, মৃতের নাম গোপী অধিকারী (৫৩)। পুলিস দেহ উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজে পাঠায়। গোটা ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে, বাদু রোড ধরে দুটি বাইক বাদু থেকে মধ্যমগ্রামের দিকে আসছে। আর উল্টো দিক থেকে আসছে একটি টোটো। আচমকা একটি বাইক অপর বাইকে ধাক্কা দেয়। তাতে সামনের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর নীচে উল্টে যায়। টোটোটিও তখন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মারাত্মক জখম হন টোটোচালক গোপীবাবু। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মধ্যমগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসত মেডিক্যাল কলেজে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রাস্তায় পাশে বালি পড়ে থাকায় বাইকের চাকা পিছলে গিয়েছিল। তাতেই এই দুর্ঘটনা। এতে জখম হয়েছেন দুই বাইকচালকও। দুটি বাইককে আটক করে ঘটনার তদন্ত নেমেছে মধ্যমগ্রাম থানার পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ