Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইক ও স্কুটারের সংঘর্ষে মৃত এক

ইদের দিন, শনিবার সন্ধ্যায় বাইকের সঙ্গে স্কুটারের ধাক্কায় মৃত্যু হল বাইকচালকের। জখম হয়েছেন আরও দু’জন। ঘটনাটি অশোকনগরের হিজলিয়া মোড়ের।

বাইক ও স্কুটারের সংঘর্ষে মৃত এক
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ইদের দিন, শনিবার সন্ধ্যায় বাইকের সঙ্গে স্কুটারের ধাক্কায় মৃত্যু হল বাইকচালকের। জখম হয়েছেন আরও দু’জন। ঘটনাটি অশোকনগরের হিজলিয়া মোড়ের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শাকিল মণ্ডল (২২)। তাঁর বাড়ি হিজলিয়া এলাকায়। জখম হয়েছেন স্কুটার চালক অলিভিয়া সিকদার এবং আরোহী শুভাশিস রায়। তাঁদের নিয়ে আসা হয়েছে বারাসত মেডিকেল কলেজে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাতটার সময় নৈহাটি রোড ধরে রাজবেড়িয়ার দিক থেকে হিজলিয়ার দিকে বাইকে করে আসছিলেন শাকিল। সেই রাস্তা ধরে আসছিলেন অলিভিয়া সিকদার। হিজলিয়া মোড়ের কাছে নৈহাটি রোডের একটা কাটা অংশ দিয়ে অন্য লেনে ঢুকছিলেন স্কুটার চালক অলিভিয়া। ঠিক তখনই পিছনের দিকে থেকে আসা বাইক চালক শাকিল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারে ধাক্কা মারে। তাতে বাইক থেকে ছিটকে পড়েন চালক শাকিল। রাস্তার ডিভাইডারের ধাক্কা লাগে তাঁর মাথায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ